সংক্ষিপ্ত রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচটি অভিযোগ নিষ্পত্তি

তথ্য অধিকার আইন-২০০৯-এর আওতায় আটটি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে পাঁচটি অভিযোগের তাৎক্ষণিক নিষ্পত্তি করা হয়। বাকি তিনটির শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। গত সোমবার তথ্য কমিশনের কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক, তথ্য কমিশনার এম এ তাহের এবং সাদেকা হালিম। জলমহাল বন্দোবস্তের নীতিমালার গেজেট, খাস খতিয়ানভুক্ত জমি এবং জলাশয়ের তথ্য, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রার্থীদের নাম-ঠিকানাসহ যাবতীয় তথ্য জানতে চাওয়াসহ বিভিন্ন অভিযোগের নিষ্পত্তি করা হয়। বিজ্ঞপ্তি।