সংক্ষিপ্ত: রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতের সমাবেশ কেন্দ্র করে সহিংস ও ধ্বংসাত্মক ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। গতকাল মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। ওই সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, এ ঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আলোচনা সভায় ওই দিনের নিহত ব্যক্তিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্কপের সমন্বয়কারী ওয়াজেদুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা আবদুল মুকিত খান, শুকুর মাহমুদ, শহীদুল্লাহ চৌধুরী, শাহ মোহাম্মদ আবু জাফর, শিরীন আখতার প্রমুখ। বিজ্ঞপ্তি।