সংক্ষিপ্ত রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুরোধ

‘এ’ ও ‘ও’ লেভেল পরীক্ষার সময় হরতাল না দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন। আজ শুক্রবার থেকে পরীক্ষা দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও মহাসচিব নির্মল রোজারিও গতকাল বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে এই অনুরোধ জানান। বিজ্ঞপ্তি।

বিতর্ক শুরু

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে টিআইবি চতুর্থ শেরেবাংলা কাপ বিতর্ক। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতা শেষ হবে আগামী রোববার। এতে সারা দেশের ৪৭টি প্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক থেকে স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত প্রায় ২৫০ জন বিতার্কিক অংশ নেবেন।

বিজ্ঞপ্তি।