সংক্ষিপ্ত রাজধানী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোন আমদানি ও সংশ্লিষ্ট বিষয়ে ১২ মে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বাংলাদেশ মোবাইল ফোন আমদানিকারকদের সংগঠনের (বিএমপিআইএ) মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহজ আমদানি পদ্ধতি, আমদানি করা মুঠোফোনের গুণগতমান যাচাই, ভোক্তার স্বার্থ সংরক্ষণের ওপর আলোকপাত করা হয়। বিটিআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনায় বিটিআরসির চেয়ারম্যান সুনিল কান্তি বোস বৈধ মুঠোফোন সেট আমদানি ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে বিএমপিআইএর প্রতি আহ্বান জানান। বিএমপিআইএর সভাপতি মোস্তফা রফিকুল ইসলাম এ ব্যাপারে বিটিআরসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি।