সংক্ষিপ্ত রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নালন্দায় ভর্তি

ছায়ানটের সংস্কৃতি-সমন্বিত সাধারণ শিক্ষা কার্যক্রম ‘নালন্দায়’ ২০১৪ শিক্ষাবর্ষে অঙ্কু শ্রেণিতে ভর্তি ফরম বিতরণ চলছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত বুধবার বাদে প্রতিদিন বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ফরম নেওয়া ও জমা দেওয়া যাবে। আগামী ১ জানুয়ারি ভর্তিচ্ছু শিশুর বয়স তিন বছর পূর্ণ হতে হবে। চারের বেশি হলে আবেদন করা যাবে না। বিজ্ঞপ্তি।

মনোবিজ্ঞান অ্যালামনাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবযাত্রা অনুষ্ঠান সম্প্রতি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পায়রা ওড়ানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীম এফ করিম, চিত্রনায়ক সোহেল রানা, শামীমা সুলতানা প্রমুখ। বিজ্ঞপ্তি