সংক্ষিপ্ত রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ প্রশিক্ষণ

দেশের সাতটি জেলার ৬৫ উপজেলাকে ‘পরিকল্পনা ও বাজেট’ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেবে উপজেলা গভর্ন্যান্স প্রকল্প। গত রোববার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রকল্পের দ্বিতীয় বোর্ডসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) শাহ কালামের সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, খুলনা, বরগুনা ও রংপুর জেলার ৬৫ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ প্রশিক্ষণ দেওয়া হবে। বিজ্ঞপ্তি।

পুনর্মিলনী

আগামী ২০ ডিসেম্বর ২০১৩ ঢাকা কলেজ এইচএসসি-১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এ পুনর্মিলনী অনুষ্ঠান হবে কলেজ মিলনায়তনে। এ জন্য প্রাথমিক সদস্য সংগ্রহ চলছে। যোগাযোগ: ০১৭১৬৯১৪৪৯০ ও Facebook-Ex Student of Dhaka College ১৯৯৪-১৯৯৬। বিজ্ঞপ্তি।