সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর। ছবি: রয়টার্স
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর। ছবি: রয়টার্স

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসবেন। রাত নয়টার দিকে তিনি চলে যাবেন। ঘণ্টা চারেকের এই সংক্ষিপ্ত সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ​ করবেন। এ ছাড়া রাতে তাঁর সম্মানে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর দেওয়া নৈশভোজে যোগ দেবেন তিনি।