সংক্ষিপ্ত সফরে ঢাকায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন। দিল্লি থেকে একটি ব্যক্তিগত জেটে চড়ে তিনি সন্ধ্যা ছয়টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে জানান, আদেল আল-জুবেইর বিমানবন্দর থেকে সরাসরি গণভবনে যাবেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাঁর সম্মানে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর দেওয়া নৈশভোজ সভায় যোগ দেবেন।
পরে রাত ৯টার দিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইরের ঢাকা ছাড়ার কথা রয়েছে।