সংক্ষিপ্তরাজধানী
চিকিৎসায় সাহায্য
রাজধানীর উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র রওশন আবরারের চিকিৎসার জন্য তিন লাখ টাকা দিয়েছে বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীরা। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আবরারের মা আফিফা মরিয়মের কাছে এ টাকা হস্তান্তর করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও বিদ্যালয়ের অধ্যক্ষ উম্মে সালমা বেগম উপস্থিত ছিলেন। গত বছরের ডিসেম্বরে আবরারের ক্যানসার ধরা পড়ে। সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। বিজ্ঞপ্তি।
কল্যাণ সমিতি
সম্প্রতি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা কল্যাণ সমিতির ২০১৩-২০১৪ সালের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। মো. শামীম সিকদার ২১ সদস্যবিশিষ্ট পরিষদের সভাপতি ও মো. শাহনিয়াজ আকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন সিকদার জ্যেষ্ঠ সহসভাপতি, মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেন ও জহিরুল ইসলাম সহসভাপতি এবং এনায়েত হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।