সংক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্বদানকারীদের সংগঠন ‘সেক্টর কমান্ডারস ফোরাম’-এর ইফতার অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার। রাজধানীর অফিসার্স ক্লাবে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া ইফতারে অংশ নেন সেক্টর কমান্ডারস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ম. হামিদ, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ শাহজাহান,মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ, অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী এবং গণমাধ্যমের কর্মী ও শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি।