সংক্ষেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেপরোয়া বাস চালিয়ে দুজন পথচারীকে আহত করার দায়ে চালক মো. মাসুম খানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ঝালকাঠির একটি আদালত। গতকাল সোমবার ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আরিফুজ্জামান এ দণ্ডাদেশ দেন। মাসুম জেলার নলছিটি উপজেলার রায়াপুর গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে। দুই বছর আগে বরিশাল থেকে যাত্রীবোঝাই বাস নিয়ে রাজাপুরে যাওয়ার পথে পিংড়ি এলাকায় তাঁর গাড়ির ধাক্কায় দুজন পথচারী আহত হন। এ ঘটনায় রাজাপুর থানার পুলিশ মাসুমের বিরুদ্ধে মামলা করে। ঝালকাঠি প্রতিনিধি