সংক্ষেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষার্থী ছেলেকে নির্ধারিত কক্ষে বসিয়ে দেওয়ার পর সিঁড়ি দিয়ে নামার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক বাবা। গতকাল সোমবার সকালে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে রংপুর নগরের লায়ন্স স্কুল ও কলেজ কেন্দ্রে। মৃত ব্যক্তি মাহমুদুল হক বীর (৪১)। তিনি রংপুর নগরের তাজহাটে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট রংপুর উপকেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী পদে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটির ফার্ম ব্যবস্থাপক আতিক হোসেন বলেন, মাহমুদুল হক হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হলে অন্য অভিভাবকেরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিজস্ব প্রতিবেদক, রংপুর।