প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
xবাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশনের উদ্যোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় চাকরি জাতীয়করণ এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কলম বিরতি কর্মসূচি পালন করেছেন উপজেলার নকলনবিশেরা। গতকাল বুধবার এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন নকলনবিশ অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের সহসভাপতি বাহানুর ইসলাম, জেলা সহসভাপতি ফজলে এলাহী, কার্যকরী কমিটির সদস্য ফিরোজ শাহ আলম, জেসমিন আক্তার প্রমুখ। তাঁরা তাঁদের চাকরি জাতীয়করণের যে দাবি, তা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। গত রোববার থেকে স্থানীয় সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সামনে তাঁরা ওই কর্মসূচি শুরু করেন। এ কর্মসূচি চলবে আজ বৃহস্পতিবার পর্যন্ত।