সংক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ডায়া বাজার থেকে গতকাল সোমবার ১০ মণ ভেজাল দুধসহ গোবিন্দ ঘোষ (৩০) নামের এক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত দিনের কারাদণ্ড দেন। গোবিন্দ ঘোষ পোরজনা গ্রামের গৌর ঘোষের ছেলে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, গোবিন্দ ঘোষ দীর্ঘদিন ধরে নকল ও ভেজাল দুধ তৈরি করে বাঘাবাড়িতে ইগলু-এমোমিল্ক কোম্পানিতে সরবরাহ করে আসছিলেন। ইউএনও শামীম আহমেদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে গোবিন্দ ঘোষকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ওই কোম্পানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সিরাজগঞ্জ প্রতিনিধি