সংক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ওছাত্রশিবিরের সংঘর্ষের জের ধরে বন্ধ থাকা সোহরাওয়ার্দী আবাসিক ছাত্রাবাসের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি টিয়ারশেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে হাটহাজারী থানা-পুলিশ এসব শেল উদ্ধার করে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সালাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ছাত্রাবাসের ভেতরের একটি গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব টিয়ারশেল উদ্ধার করা হয়েছে। কে বা কারা এগুলো রেখেছে তা তদন্ত করা হচ্ছে।

২৪ আগস্ট রাতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। ওই দিন রাতে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রাবাসের মসজিদ থেকে ১৩টি পেট্টলবোমা ও একটি ককটেল উদ্ধার করে। এরপর থেকে ছাত্রাবাসটি বন্ধ রয়েছে। বন্ধ হওয়ার আগ পর্যন্ত ছাত্রাবাসটি ছাত্রশিবিরের নিয়ন্ত্রণে ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি