সংক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে গতকাল সোমবার সকালে গোপাল করাতী (৫২) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। গোপাল ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল সকালে গোপাল বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে তাঁকে কারা হাসপাতালে পাঠানো হয়। অবস্থার পরিবর্তন না হলে তাঁকে সকাল নয়টার দিকে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। গোপাল কেরানীগঞ্জ থানায় একটি খুনের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। দুই বছর ধরে এ কারাগারে বন্দী ছিলেন তিনি। গাজীপুর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুস সালাম সরকার জানান, গোপালকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গাজীপুর প্রতিনিধি