সংক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবক গ্রেপ্তার
নওগাঁর পোরশা উপজেলায় গত মঙ্গলবার চার লাখ ভারতীয় রুপিসহ শাহজাহান আলী (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওস্তাপাড়া গ্রামে। পোরশা থানার ওসি শাহীন আলম জানান, মঙ্গলবার রাতে শাহজাহান একটি বাইসাইকেলে করে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে পোরশার দিকে যাচ্ছিলেন। খবর পেয়ে উপজেলার এলাম এলাকায় তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে ওই রুপিগুলো পাওয়া যায়। এ ব্যাপারে থানায় গতকাল মামলা হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

গৃহবধূ নিহত
দিনাজপুরের বিরল উপজেলার মাধবপুর গ্রামে গতকাল বুধবার ভটভটির ধাক্কায় রিকশাভ্যানের আরোহী খালেদা আখতার (৩৬) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। খালেদা উপজেলার উত্তর মাধবপুর গ্রামের লিটন হোসেনের স্ত্রী। খালেদার পরিবার সূত্রে জানা গেছে, সকালে খালেদা রিকশাভ্যানযোগে গ্রামের বাড়ি মাধবপুর থেকে উপজেলা সদরে যাচ্ছিলেন। মাধবপুরেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ভটভটি তাঁকে বহনকারী ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। তাঁকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ১০টার দিকে তিনি মারা যান। র কাছে হস্তান্তর করা হয়েছে। দিনাজপুর অফিস

জরিমানা
সিরাজগঞ্জে তিনটি বিড়ি কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার ও নাঈমা আফরোজের নেতৃত্বে শহরের কান্দাপাড়া এলাকার কিসমত বিড়ি, সালাম বিড়ি ও সামাদ বিড়ি কারখানায় অভিযান চালানো হয়। এ সময় বিড়ির প্যাকেটে স্বাস্থ্য সতর্কবাণী লেখা না থাকায় কিসমত বিড়ি কারখানার মালিক মো. আলতাফ হোসেনকে ৭০ হাজার, সামাদ বিড়ি কারখানার মালিক মো. ইউসুফ আলীকে ৫০ হাজার এবং সালাম বিড়ি কারখানার ব্যবস্থাপক মো. আবদুল লতিফকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সিরাজগঞ্জ প্রতিনিধি