সংক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে জেলা দুর্নীতি দমন কমিশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী গত রোববার পালিত হয়েছে। এ উপলক্ষে কুড়িগ্রাম স্কাউট ভবন হলরুমে মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি এ কে এম সামিউল হক। বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল বাতেন, দুপ্রক সহসভাপতি আমজাদ হোসেন, মাহাবানু বেগম প্রমুখ। সভায় বক্তারা নিরপেক্ষতা বজায় রেখে সমাজের সর্বক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ করতে গণসচেতনতা সৃষ্টির আহ্বান জানান। কুড়িগ্রাম অফিস