সংক্ষেপে সরা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজন গ্রেপ্তারচট্টগ্রামের মিরসরাই উপজেলায় মো. শোয়াইব ও রবিউল ইসলাম শাহীন নামের দুই ব্যক্তিকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। বারইয়ারহাট পৌরসভার মেহেদী নগর এলাকা থেকে পুলিশ গত শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ছয় গ্রাম হেরোইন জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে গতকাল রোববার একটি মামলা হয়েছে। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি। ক্লাস শুরুর তারিখ ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১২ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক বিশেষ কর্মকর্তা অধ্যাপক জাকির হোসেন বলেন, নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৫ জানুয়ারি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ৪ জানুয়ারি নবীনদের পরিচিতিমূলক (ওরিয়েন্টেশন) অনুষ্ঠান হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।