সংক্ষেপে সারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ সমাবেশপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভুবনেশ্বর ও পোনা নদী বাঁচানোর দাবিতে স্থানীয় জনতা গতকাল সোমবার উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রুস্তুম আলী। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির নেতা আবুল কালাম হাওলাদার, যুব সংহতির নেতা মিটুল মল্লিক, যুব মৈত্রীর নেতা তৈয়বুর রহমান প্রমুখ। পিরোজপুর প্রতিনিধিজরিমানাসিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার অভিযান চালিয়ে তিনটি দোকানকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা এবং মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও শিশুদের গুঁড়ো দুধ ধ্বংস করেছেন। জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শোহেলী লায়লা জানান, তিনি ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর রামচন্দ্র সাহা র‌্যাব-১২-এর সহায়তায় সদর উপজেলার শিয়ালকোল বাজারে অভিযান চালান। এ সময় হক ব্রাদার্স, ঘোষ মিষ্টান্ন ভান্ডার ও একটি মুদি দোকানকে এই জরিমানা করা হয় এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জলাশ উদ্ধারখাগড়াছড়ি সদরের নিউজিল্যান্ড সড়কের পাশের ধানখেত থেকে গতকাল সোমবার সিকান্দার (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুল ইসলাম জানান, স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন হাসান আলী ও মুকুল মিয়া। তাঁরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। খাগড়াছড়ি প্রতিনিধিআটক ২র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) অভিযান চালিয়ে গত রোববার রাতে আল্লাহর দলের দুই সদস্যকে আটক করেছে। গতকাল রাজশাহীতে র‌্যাব-৫-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কিসমত বাগচী গ্রামে আল্লাহর দলের কয়েকজন সদস্য গোপন বৈঠক করছেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাবিল মণ্ডল (৪৫) ও শহীদ মুন্সীকে (৩৫) আটক করা হয়। সংবাদ সম্মেলনে তাঁরা আল্লাহর দলের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীসময় কমানোর দাবিকাজের সময় কমিয়ে আট ঘণ্টা করার দাবিতে নারায়ণগঞ্জে গতকাল সোমবার বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ইউনিয়ন অ্যাপারেলস গার্মেন্টস নামের একটি তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের শ্রমিকেরা। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা শহরের চাষাঢ়ায় অবস্থিত বাংলাদেশ নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএর কার্যালয় ঘেরাও করেন। বিকেএমইএর শ্রমিকবিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জি এম ফারুক জানান, মালিক, শ্রমিক, প্রশাসন ও বিকেএমইএর প্রতিনিধি নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। নারায়ণগঞ্জ প্রতিনিধিসড়ক অবরোধবিদ্যুতের দাবিতে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল সোমবার বেলা পৌনে ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করে এলাকাবাসী। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাওনা চৌরাস্তা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলতাফ হোসেন প্রথম আলোকে জানান, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাঁদের দাবিদাওয়া জানানোর অনুরোধ করলে বেলা সাড়ে ১১টার দিকে অবরোধকারীরা মহাসড়ক ত্যাগ করে। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিস্মারকলিপি পেশগাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেনুপুর বজলুর রহমান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানকে মারধরের ঘটনার বিচারের দাবিতে গত রোববার স্কুলের শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি ও পাঁচ শতাধিক ছাত্রছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন। স্কুল কর্তৃপক্ষ জানায়, উপজেলার বেনুপুর বজলুর রহমান উচ্চবিদ্যালয়ের সভাপতি নির্বাচনে জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক পরাজিত হওয়ায় গত শুক্রবার সিদ্দিকুরকে ধামরাই উপজেলার মদনদিয়া (রঘুনাথপুর) নাজিম সরকারের বাড়ির কাছে পৌঁছালে আব্দুর রাজ্জাক তাঁকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় সিদ্দিকুর ধামরাই থানায় মামলা করেছেন। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর কবীর মুরাদ স্মারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি