সংক্ষেপে সারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশসংবর্ধনাচলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় চাঁদপুর, কুমিল্লা ও ব্রাক্ষণবাড়িয়া জেলার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ঢাকায় সংবর্ধনা দেবে বৃহত্তর কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ ফাউন্ডেশন। এতে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের এক কপি ছবি, ইন্টারনেটে পাওয়া ফলাফলের ফটোকপি, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং মুঠোফোন নম্বরসহ ফাউনেডশনের চেয়ারম্যান মাহবুবুর রহমান খোকন অথবা মফিজুর রহমান খানের বরাবরে ৫ জুলাইয়ের মধ্যে আবেদন করতে অনুরোধ করা হয়েছে। ঠিকানা: জিসিএইচপিএফ ৮৫/১/এ পুরানা পল্টন লাইন (পঞ্চম তলা), ঢাকা-১০০০ অথবা [email protected]এ ই-মেইলে পাঠানো যাবে। বিজ্ঞপ্তি। মাদকবিরোধী টুর্নামেন্টমাদকের বিস্তার রোধ ও সচেতনতা তৈরির উদ্দেশ্যে গতকাল রোববার রাজশাহীর পবা উপজেলার নওহাটা উচ্চবিদ্যালয় মাঠে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এ আয়োজনে উপজেলার ১০টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সাংসদ মেরাজ উদ্দিন মোল্লাহ্, রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ্জাকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মকবুল হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) শরিফুন্নেসা, নওহাটা পৌরসভার মেয়র আবদুল গফুর সরকার ও নওহাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল খালেক। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী