সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিবি পরিচয়েফরিদপুরে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টাকালে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে শহরের হাজি শরীয়তউল্লাহ বাজারে এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্যের নাম মো. আরিফুজ্জামান (২৮)। বাড়ি শহরের পশ্চিম গোয়ালচামট এলাকায়। ডিবি পরিচয়ে বাজারের লোকজনের কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার সময় এক ব্যক্তি তাঁর পরিচয়পত্র দেখতে চান। পরে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অতুল জোয়ারদার জানান, ওই পুলিশ সদস্য দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ফরিদপুর অফিস