সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে মিষ্টিবাংলাদেশের স্বাধীনতা দিবস ও হিন্দুধর্মাবলম্বীদের দোলযাত্রা উৎসব উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মিষ্টি বিনিময় করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিজিবির পক্ষে বিএসএফকে মিষ্টি তুলে দেন হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম। অপরদিকে বিএসএফের পক্ষে বিজিবিকে মিষ্টি তুলে দেন হিলির বিএসএফের ইন্সপেক্টর রঞ্জিত সিং। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি।কাজির জরিমানাফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙামুলাকান্দি গ্রামে বাল্যবিবাহ আয়োজনকালে কাজি, বর ও বরের ভাইকে আটক করে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা করেছেন। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রীর (১৪) সঙ্গে বিয়ের আয়োজনের খবর পেয়ে গত সোমবার রাতে তিনজনকে আটক করে পুলিশ। পরদিন তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ফরিদপুর অফিস।সংঘর্ষে আহত ১০ বরগুনার আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাস পুকুর হিন্দুপাড়ায় গতকাল সকালে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে তিন নারীসহ ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ব্যক্তিদের আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন জানান, বিরোধপূর্ণ জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে এ বিরোধ বাধে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোনো মামলা হয়নি। আমতলী (বরগুনা) প্রতিনিধি।