সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ মার্চ খোলাজনগণকে সেবা দিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং এর আওতাধীন সব সরকারি দপ্তর ৩০ মার্চ শনিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে। এ মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং বিভাগ দুটির অধিদপ্তর ও পরিদপ্তরের অধীন সংস্থাসহ ইউনিয়ন, উপজেলা ও থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ের সব সরকারি দপ্তর এ সময় খোলা থাকবে। তথ্য বিবরণী। মাদারীপুরে অগ্নিকাণ্ডমাদারীপুর সদর উপজেলার উত্তর দুধখালী গ্রামে গতকাল বুধবার আগুনে পাঁচটি বসতঘরসহ আটটি ঘর পুড়ে গেছে। বেলা আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে বেলায়েত হোসেন, মোশারেফ হাওলাদার, মেরজন হাওলাদার ও জাহানারা বেগমের বাড়িঘরে তা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনের সহায়তায় মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মাদারীপুর প্রতিনিধি।সতিনের লাঠি!দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে সতিনের লাঠির আঘাতে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ভেবটগাড়ী আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। গৃহকর্তা জহুরুল হক (৬২) প্রথম আলোকে জানান, তাঁর বড় স্ত্রী রাশেদা বেগম (৫০) একটি লাঠি দিয়ে ছোট স্ত্রী রওশন আরার (৩৫) মাথায় আঘাত করেন। পরে রওশন আরাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।স্মরণসভালালমনিরহাটের বিশিষ্ট শিল্পপতি মেজর (অব.) কামরুল হাসান আজাদের স্মরণসভা কাল শুক্রবার বিকেল চারটায় রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কের ডব্লিউভিএ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ঢাকার লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, লালমনিরহাট জেলা সমিতি ও লালমনিরহাট চিলড্রেন পার্ক উচ্চবিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে এ স্মরণসভার আয়োজন করেছে। কামরুল হাসান আজাদ গত ২২ ফেব্রুয়ারি হূদেরাগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি।