সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনসারা দেশে ছোট নৌযানের তথ্যভান্ডার তৈরির কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাদারীপুর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে কার্যক্রমের উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তথ্যভান্ডার তৈরির অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে বরিশাল, ভোলা, পটুয়াখালী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার ৪০টি উপজেলায় পরীক্ষামূলক প্রকল্প হিসেবে কার্যক্রম চলবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে এবং বিআইডব্লিউটিএর ব্যবস্থাপনায় কর্মসূচি আগামী বছরের জুন পর্যন্ত চলবে। মাদারীপুর প্রতিনিধি।বিদ্যুৎস্পৃষ্ট হয়েসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সালেক (২৮) নামের এক তাঁতশ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পারকোলা গ্রামের আবু সালেক গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়ির পার্শ্ববর্তী একটি তাঁতের কারখানায় কাজ করছিলেন। একপর্যায়ে বিদ্যুতে চালিত একটি তাঁত মেরামত করতে গিয়ে ছেঁড়া তারের সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।চাল উদ্ধারবাগেরহাটে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা পাচারের জন্য জড়ো করা ১৩০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছেন। মংলা কোস্টগার্ডের জোনাল কমান্ডার মাজেদুল হক জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনার দাকোপ উপজেলার চালনা লঞ্চঘাটে একটি ট্রলার থেকে এসব চাল উদ্ধার করা হয়। সন্ধ্যায় ট্রলারসহ এসব চাল মংলা কোস্টগার্ডের কার্যালয়ে নিয়ে আসা হয়। আজ শুক্রবার ট্রলারসহ চালগুলো দাকোপ থানায় হস্তান্তর করা হবে। বাগেরহাট প্রতিনিধি।