সংক্ষেপে সারা দেশ
মানববন্ধনরেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষকেরা অবিলম্বে নিয়োগের দাবিতে গতকাল শনিবার রাজশাহীতে মানববন্ধন করেছেন। রাজশাহী জেলা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পরিষদের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আফারুল ইসলাম, কোষাধ্যক্ষ মুনসুর রহমান, সদস্য সাজিদুর রহমান প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী। একজন গ্রেপ্তার বরগুনা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুল লতিফকে গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। বরগুনা শহরের সদর রোড থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পুলক চন্দ্র রায় জানান, যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র, জঙ্গি তৎপরতা ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে তাঁর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বরগুনা।