সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাত গ্রেপ্তারমাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নে গত রোববার রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই প্রবাসীর বাড়ির পাশের একটি বাগান থেকে ডাকাতদের গ্রেপ্তার করে। শিবচর (মাদারীপুর) প্রতিনিধিমনোনয়নপত্র জমাচুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ সময় গতকাল সোমবার বিকেল পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ করা হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধি অজ্ঞান পার্টিঅজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছে সিরাজগঞ্জ শহরের এস এস রোডের একটি পরিবার। ওই পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে তাদের পরিচিত গৃহপরিচারিকা অপরিচিত এক নারীকে নিয়ে আসে। তাদের রান্না করা খাবার খেয়ে ওই পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে গৃহপরিচারিকাসহ ওই দুজন বাড়ি থেকে নগদ অর্থসহ সাত ভরি সোনা নিয়ে পালিয়ে যায়।নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জশিশুর মৃত্যু চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর গ্রামের এককুলীয়া বালুমহালের কাছে হালদা নদীতে বালুভর্তি একটি নৌকার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানিয়েছেন, গতকাল সোমবার দুপুরে তিশামণি (৮) নামের ওই শিশুটি নদীতে গোসল করার সময় বালুভর্তি একটি নৌকার ধাক্কায় গুরুতর আহত হয়। উদ্ধারের পরপরই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বালুশ্রমিক ও তাঁদের ঘরবাড়িতে হামলা চালালে ১১ বালুশ্রমিক আহত হন।ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি