সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশিক্ষণ কোর্স শেষঢাকার মাতুয়াইলে অবস্থিত শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে গতকাল মঙ্গলবার বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তাদের দুই মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লা। এই কোর্সে সারা দেশ থেকে ৩৫ জন চিকিত্সক অংশ নেন। কোর্সে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন ফারহানা হামিদ, বিকাশ চন্দ্র দাস ও আবু আহমেদ গোলাম আকবর। বিজ্ঞপ্তি। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দি সেন্টার ফর এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট (সিইডি) চলতি এপ্রিল মাসে দক্ষতা উন্নয়নমূলক একটি কর্মসূচি শুরু করতে যাচ্ছে। মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের প্রয়োজনের দিকে লক্ষ রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) বিজনেস এডজ এবং এর সহযোগী উইন্ডমিল এডুকেশন সার্ভিসেস লিমিটেড (ডব্লিউইএসএল) যৌথভাবে এই কর্মসূচি গ্রহণ করবে। এতে অংশগ্রহণকারী উদ্যোক্তারা ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ দিতে আগ্রহী আর্থিক ও ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনার সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি।স্কুলছাত্রের লাশ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খেজুরবাড়িয়া গ্রাম থেকে গতকাল মঙ্গলবার বিকেলে আল মামুন (১৪) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় বড়মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউটের দশম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম সবুর খান। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গতকাল বেলা আড়াইটার দিকে মামুনের ছোট ভাই ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ভাইয়ের লাশ ঝুলতে দেখে। বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি অবৈধ ভবন উচ্ছেদব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় খাস জায়গা থেকে অবৈধ টিনশেড ভবন উচ্ছেদ করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার উলুকান্দি বাজারে উচ্ছেদ অভিযান চালানো হয়। উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকপুর ইউনিয়নের উলুকান্দি বাজারে এক বছর আগে ওই গ্রামের আবদুস ছাত্তার দেড় শতক খাসজমি দখল করে একতলা টিনশেড ভবন নির্মাণ করেন। এ বিষয়ে এলাকাবাসী গত জুলাই মাসে ইউএনওর কাছে আবেদন করেন। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।