সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহিষ্কারঝালকাঠির নলছিটি উপজেলার হদুয়া বৈশাখীয়া মাদ্রাসায় গতকাল বুধবার আলিম পরীক্ষা চলাকালে নকলের অভিযোগে এক পরীক্ষার্থী এবং নকলে সহায়তার অভিযোগে এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। নির্বাহী হাকিম মো. কবীর হোসেন জানান, আ. রহমান নামের ওই শিক্ষার্থী বসন্তে আক্রান্ত হয়ে মশারির মধ্যে পরীক্ষা দিচ্ছিল। মশারি উঠিয়ে দেখা যায়, সে বই দেখে লিখছে। আর শিক্ষক হাবিবুর রহমান তাকে সহযোগিতা করছেন। ঝালকাঠি প্রতিনিধি।খুনবগুড়ার সারিয়াকান্দি উপজেলায় সারিয়াকান্দি পৌর এলাকার বাড়ইপাড়ায় নিজের ছেলের ছুরির আঘাতে তৈয়ব আলী (৭০) নামের একজন মারা গেছেন। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় জমিজমাসংক্রান্ত বিষয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মিলন মিয়া তাঁর বাবা তৈয়ব আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। গতকাল তিনি হাসপাতালে মারা যান। সারিয়াকান্দি থানার ওসি ফাইজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেল পর্যন্ত কেউ মামলা করেনি। নিজস্ব প্রতিবেদক, বগুড়া।লাশ উদ্ধার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ের টিলা থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাতনামা এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার মধুটিলা ইকোপার্কের পাশের বয়রা পাহাড়ের টিলায় লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। সন্ধ্যায় লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার জানান, লাশের পরিচয় এখনো মেলেনি। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।যুবক নিহতরাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে গতকাল বুধবার ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, বেলা আড়াইটার দিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে জনতা ছিনতাইকারী সন্দেহে ওই যুবককে পিটুনি দেয়। পুলিশ তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর পরনে সবুজ চেক শার্ট ও নীল রঙের জিন্সের প্যান্ট ছিল। নিজস্ব প্রতিবেদক।