সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিমানাফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ বাজার থেকে গত বুধবার রাতে ১০ মণ জাটকাসহ চার জেলেকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম জানান, দণ্ডাদেশ পাওয়া জেলেরা হলেন সুশীল হালদার, বিকাশ হালদার, নরেশ হালদার ও শ্রীদাম হালদার। তাঁদের সবার বাড়ি সিরাজগঞ্জের বেড়া উপজেলায়। ফরিদপুর অফিস।গ্রেপ্তার ১ দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রাম থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির মংলা বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার আবদুল হান্নান জানান, গত বুধবার রাতে বিজিবির সদস্যরা নওদাপাড়ার গোলাপ হোসেনের (৩০) বাড়িতে তল্লাশি চালান। এ সময় তাঁর ঘর থেকে তিনটি গুলি ও একটি অগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি।অগ্নিকাণ্ডনীলফামারী সদর উপজেলার বড়বাড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল কর্মী ও স্থানীয় সূত্র জানায়, বেলা দুইটার দিকে ওই এলাকার সাগর চন্দ্র রায়ের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ২০টি ঘরে ছড়িয়ে পড়ে। পরে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নীলফামারী প্রতিনিধি।