সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলা শুরুনরসিংদীতে জাতীয় কৃষিপ্রযুক্তি প্রকল্পের আওতায় কৃষিপ্রযুক্তি মেলা শুরু হয়েছে। জেলার কৃষি সম্প্রসারণ, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোসলেহউদ্দিন ভূইয়া স্টেডিয়ামের সামনে গতকাল শুক্রবার বিকেলে মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-১ আসনের সাংসদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ওবায়দুল আজম ও পুলিশ সুপার খ মহিদ উদ্দিন। নরসিংদী প্রতিনিধি।জরুরি সভাসন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে গতকাল শুক্রবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে জরুরি সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) এইচ এম নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ। সাইকেল র‌্যালিএকাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গতকাল শুক্রবার বিকেলে পটুয়াখালী শহরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাইকেল র‌্যালি করেছেন। বিকেল সাড়ে চারটায় শিক্ষার্থীরা সাইকেল নিয়ে শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে জড়ো হন। পরে পতাকা ও ফেস্টুন নিয়ে তাঁরা শহরে সাইকেল র‌্যালি বের করেন। পটুয়াখালী অফিস।অগ্নিকাণ্ডচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মৃগমারী গ্রামে গতকাল শুক্রবার আগুনে আটটি ঘর পুড়ে গেছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামের একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের আটটি ঘরে ছড়িয়ে পড়ে। পরে জীবননগর ও চুয়াডাঙ্গা থেকে দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। চুয়াডাঙ্গা প্রতিনিধি।