সংক্ষেপে সারা দেশ
কৃষক খুনচুয়াডাঙ্গা সদর উপজেলার মোর্তুজাপুরে গতকাল মঙ্গলবার জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কৃষক বিল্লাল হোসেন (৩২) নিহত হয়েছেন। পুলিশ জানায়, জমিতে সেচ দেওয়া নিয়ে বিল্লালের সঙ্গে চাচাতো ভাই হিল্লাল হোসেনের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে হিল্লাল কোদাল দিয়ে বিল্লালকে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। চুয়াডাঙ্গা প্রতিনিধি। চাষিদের প্রশিক্ষণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পানচাষিদের দক্ষতা উন্নয়নে একটি প্রযুক্তি প্রশিক্ষণের আয়োজন করা হয়। গত সোমবার পিরোজপুর সদর উপজেলার কদমতলা শিবমন্দির মাঠে শতাধিক চাষি এতে নেন। প্রশিক্ষণ দেন উপপরিচালক (কৃষি) মো. নাসির উদ্দিন, জেলা শস্য উৎপাদন বিশেষজ্ঞ মো. আফতাব উদ্দিন প্রমুখ। পিরোজপুর প্রতিনিধি।ব্লগ নিয়ে প্রামাণ্যচিত্র ইন্টারনেট, ফেসবুক ও ব্লগ সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দিতে প্রামাণ্যচিত্র তৈরির সুপারিশ করেছে তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ প্রামাণ্যচিত্র টেলিভিশনে সম্প্রচারেরও পরামর্শ দিয়েছে কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। নিজস্ব প্রতিবেদক।