সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলাবিস্ফোরক দ্রব্য বহন ও বিস্ফোরণ ঘটানোর অভিযোগে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা বিএনপির সভাপতিসহ ৫৭ নেতা-কর্মীর বিরুদ্ধে গতকাল বুধবার মামলা করেছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল ছাত্তার। জানা যায়, হরতালের আগের দিন সোমবার রাতে উপজেলা সদরে দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরদিন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি তাজা ককটেল উদ্ধার করা হয়। রাজীবপুর থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম।৩৫ জেলে আটকচাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনার ষাটনল, একলাশপুর, মোহনপুর এবং ছটাকী এলাকা থেকে জাটকা ধরার অভিযোগে গত মঙ্গলবার রাতে ৩৫ জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আলী মো. সাজ্জাদ হোসেন অভিযানের নেতৃত্ব দেন। মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, অভিযানে ৬৫০ কেজি জাটকা ও পাঁচ হাজার মিটার অবৈধ জাল আটক করা হয়েছে। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি।