সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রসহ গ্রেপ্তারপাবনা পৌর সদরের সিংগা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে গত বুধবার রাতে অস্ত্র-গুলিসহ আলমগীর হোসেন (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাঁর বিরুদ্ধে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা রয়েছে। র‌্যাব-১২ জানায়, আলমগীরের কাছ থেকে একটি রিভলবার ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার জানান, আলমগীর পালাতক ছিলেন। পাবনা অফিস।লাশ উদ্ধারখুলনার বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট বিল থেকে গতকাল বৃহস্পতিবার সকালে ইঞ্জিল শেখ (৬৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভান্ডারকোট ইউনিয়নের নয়াইলতলা গ্রামের বাসিন্দা। গত বুধবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ইঞ্জিলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। খুলনা প্রতিনিধি।কলেজছাত্র আহতফরিদপুরে আরাফাত হোসেন নামের এক কলেজছাত্রকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গত বুধবার রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার বেথুয়াবাড়ী সড়কে এ ঘটনা ঘটে। আরাফাতকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ঢাকার বাঙলা কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আরাফাতের বাবা কবিরুল ইসলাম জানান, তাঁর বড় ছেলে এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে কাজ করছেন। এর জের ধরে এ হামলা চালানো হতে পারে। ফরিদপুর অফিস।সনদপত্র বিতরণগ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) মহিলাদের চতুর্থ ধাপ বেসিক কম্পিউটার প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার সনদপত্র বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে। ফরিদপুর শহরের চানমারীর জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণকেন্দ্রের কম্পিউটার ল্যাবে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ফরিদপুর জেলা প্রশাসক মইনউদ্দিন আহমদ প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে ফরিদপুর ও রাজবাড়ীর ২০ জন ভিডিপি সদস্য অংশ নেন। জেলা কমান্ড্যান্ট কাজী দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে নির্বাহী হাকিম মামুন শিবলী ও সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ নুরুজ্জামান বক্তব্য দেন। ফরিদপুর অফিস।৭২ জন নারীকর্মী চলতি মাসের শেষ সপ্তাহে ৭২ জন নারী শ্রমিকের প্রথম একটি দল হংকংয়ে যাবে। গৃহকর্মী হিসেবে তাঁরা মাসে পাঁচ শ পাঁচ মার্কিন ডলার বেতন পাবেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান। নিজস্ব প্রতিবেদক।ঘেরাওয়ের কর্মসূচিবাংলা বিভাগের ছাত্র সুব্রত অধিকারীসহ অন্য ব্লগারদের নিঃশর্ত মুক্তির দাবিতে কাল শনিবার উপাচার্যের কার্যালয় ঘেরাও করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক রফিকউল্লাহ খান এ কর্মসূচি ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।