সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মরণসভাপ্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুর রাজ্জাক ও আবদুল জলিল স্মরণে বগুড়ার শেরপুরে গতকাল শুক্রবার দুপুরে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহর যুবলীগের উদ্যোগে স্থানীয় ডি জে হাইস্কুল চত্বরে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর যুবলীগের আহ্বায়ক ফেরদৌস সরকার। সভায় আরও বক্তব্য দেন পৌর কাউন্সিলর বদরুল ইসলাম, শেখর দাস, দিপক সরকার, আবদুস সাত্তার, আবদুল কুদ্দুস, মানিক শেখ প্রমুখ। শেরপুর (বগুড়া) প্রতিনিধি। মামলা নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ বাজারে গত বৃহস্পতিবার জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনায় দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে যুবলীগ নেতা মনিরুজ্জামান ও আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার বাদী হয়ে মামলা দুটি করেন। দুই মামলায় ৬৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস কুমার পণ্ডিত বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। নীলফামারী প্রতিনিধি।বর্ধিত সভাকুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল শুক্রবার বিকেলে নগরের রামঘাট দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০ এপ্রিল অনুষ্ঠেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় লক্ষাধিক লোক জড়ো করার এবং কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি জানানোর বিষয়ে আলোচনা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাংসদ আ হ ম মুস্তফা কামাল। এতে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক ও রেলপথমন্ত্রী মুজিবুল হক, সাংসদ আবদুল মতিন খসরু, আ ক ম বাহাউদ্দিন, তাজুল ইসলাম, নাছিমুল আলম চৌধুরী প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।যুবকের মৃত্যুব্রাহ্মণবাড়িয়ার সরাইলেপ্রতিপক্ষের হামলায় আহত আহাদ আলী (২৮) নামের এক যুবক গতকাল শুক্রবার মারা গেছেন। তিনি উপজেলার তিনঘরিয়াপাড়ার রমিজ উদ্দিনের ছেলে। গত ২২ ফেব্রুয়ারি উপজেলার মাসুরপাড়ায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহাদ প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। গতকাল আহাদের অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।খুন করে ছিনতাইগাজীপুর সদর উপজেলার পুবাইলের হায়দরাবাদ এলাকায় গতকাল শুক্রবার রাতে চালককে খুন করে সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, টঙ্গী থেকে যাত্রীবেশে কয়েকজন ছিনতাইকারী অটোরিকশা ভাড়া করে পুবাইলের দিকে যাচ্ছিল। তাঁরা পথে চালক শুকুর আলীকে (২৬) ছুরি মেরে হত্যা করে অটোরিকশাটি নিয়ে যায়। পুবাইল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিস্টার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গাজীপুর প্রতিনিধি।গুদামে অগ্নিকাণ্ডগাজীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকায় গতকাল শুক্রবার পারটেক্স ডেনিম কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে গুদামের বিপুল পরিমাণ পরিত্যক্ত সুতা, কাপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও কারখানা সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বিড়ি-সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গাজীপুর প্রতিনিধি।