সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনপরীক্ষা পেছানোর দাবিতে এইচএসসি পরীক্ষার্থীরা বরিশাল নগরে মানববন্ধন করেছে। গতকাল শনিবার পরীক্ষা শেষে বেলা সোয়া একটার দিকে নগরের অশ্বিনীকুমার হল চত্বরে এ মানববন্ধন করা হয়। শিক্ষার্থীরা জানায়, হরতালের কারণে নির্ধারিত তারিখের পদার্থবিদ্যা পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। অথচ আগের সময়সূচি অনুসারে ১৮ এপ্রিল বেলা একটা পর্যন্ত উদ্ভিদবিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর পরদিন সকাল নয়টায় পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি কঠিন বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে পরীক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হবে। বরিশাল অফিস।বহিষ্কার ৩পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সুনামগঞ্জের ধরমপাশা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে রফিকুল ইসলাম, খাদিজা আক্তার ও আতিকুর রহমান নামের তিন এইচএসসি পরীক্ষার্থীকে গতকাল শনিবার বহিষ্কার করা হয়েছে। ধরমপাশা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. আবদুল করিম জানান, গতকাল সকালে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ওই তিন শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করায় তাদের বহিষ্কার করা হয়। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।১৩ দফা প্রত্যাখ্যানহেফাজতে ইসলামের ১৩ দফা দাবি প্রত্যাখ্যান করেছে পেশাজীবী সমন্বয় পরিষদ। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তিসহ ১৫ দফা দাবি জানিয়েছেন পরিষদের নেতারা। গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়। সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ প্রমুখ। পরিষদের সভাপতি বিচারপতি এ এফ এম মেছবাহউদ্দীন সভাপতিত্ব করেন। পেশাজীবী সমন্বয় পরিষদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা, সংখ্যালঘু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং নারী সাংবাদিক নাদিয়া শারমিনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার করা প্রভৃতি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব রাজনীতিবিদ, পেশাজীবী, বুদ্ধিজীবী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধভাবে জামায়াত-শিবিরের অপতৎপরতা মোকাবিলার আহ্বান জানানো হয়। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।