সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রলারডুবিপটুয়াখালীর কলাপাড়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার একটি মালবোঝাই ট্রলার ডুবে গেছে। ট্রলারের মালিক মো. শাহজালাল মিয়া জানান, গতকাল ভোরে উপজেলা সদর থেকে ছেড়ে মৎস্যবন্দর মহিপুর যাওয়ার সময় ট্রলারটি ঝড়ের কবলে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই ট্রলারের এক পাশ কাত হয়ে যায়। এ সময় বাতাসের প্রবল চাপে ট্রলারটি সাগরে নিমজ্জিত হয়। এতে অন্তত ১৫ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।নারীর মৃতদেহফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের পারচর এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে কুলসুম বেগম (৪৫) নামের এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী সদরের রামনগর মহল্লার খান আবদুর রাজ্জাক মুন্সীর স্ত্রী। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফরিদপুর অফিস।