সংক্ষেপে সারা দেশ
গলাকাটা লাশনড়াইলের কালিয়া উপজেলার নড়াগতি থানার কান্দুরী গ্রাম থেকে আবুল হোসেন (৩৮) নামের এক দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ইলিয়াস ফকির ও জালাল মোল্যা গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। আবুল হোসেন জালাল মোল্যা গ্রুপের সদস্য। গত বৃহস্পতিবার রাতে তিনি নিখোঁজ হন। গতকাল শুক্রবার সকালে বাড়ির পাশের নলীয়া নদীর পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলী জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নড়াইল প্রতিনিধি।উদ্বোধনরংপুরের পীরগাছা উপজেলায় গতকাল শুক্রবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পাঁচ দিনের কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মুক্তিযোদ্ধা টিপু মুনশি। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমানের সভাপতিত্বে একটি আলোচনা সভা হয়। এতে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান। পীরগাছা (রংপুর) প্রতিনিধি।রিমান্ডপুরান ঢাকার নিউ জোনাকি জুয়েলার্সে গত বুধবার রাতে ডাকাতির ঘটনায় আটক লাহাউদ্দীনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। কর্মচারীরা শনাক্ত করার পর সেদিনই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, পুলিশ বৃহস্পতিবার লাহাউদ্দিনকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিজস্ব প্রতিবেদক।সড়ক দুর্ঘটনায় বাড্ডায় গত বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় খুকু মনি ওরফে মারিয়া (২৪) নামের এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন তিনজন। বাড্ডা থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত একটার দিকে বাড্ডা লিংক রোডে দ্রুতগামী একটি ট্রাক একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী খুকু মনি ও তাঁর বান্ধবী মোছাম্মৎ রুনা, চালক অলি হাওলাদার এবং মোটরসাইকেল চালক অলি হাওলাদার আহত হন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক খুকু মনিকে মৃত ঘোষণা করেন। নিজস্ব প্রতিবেদক।