সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ষিক সাধারণ সভাবিশ্ব গ্রন্থ ও কপিরাইট দিবস উপলক্ষে গত শুক্রবার রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এ কে এম রহমতউল্লাহ। আরও বক্তব্য দেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার, শিক্ষাবিদ করুণাময় গোস্বামী, দীপক কুমার নাগ, সৈয়দ সাদিক জাহিদুল ইসলাম, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার প্রমুখ। বিজ্ঞপ্তি।পুলিশের পিস্তল উদ্ধার ঝিনাইদহের কোটচাঁদপুর থানার পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া একটি পিস্তল গতকাল শনিবার সকালে উদ্ধার হয়েছে। অজ্ঞাত ব্যক্তি থানার সামনে একটি বাজারের ব্যাগে পিস্তলটি ভরে রেখে মুঠোফোনে পুলিশকে জানিয়ে দেন। কোটচাঁদপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবির পুলিশের ওপর হামলা করলে এএসআই আজম আহত হন ও তাঁর পিস্তলটি ছিনতাই হয়। এএসআই আজম এখনো ঢাকায় চিকিৎসাধীন আছেন। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ।