সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলের হাতে বাবা খুননওগাঁর মহাদেবপুরের উত্তরগ্রাম ইউনিয়নের দোহালী গ্রামে গত শনিবার দুপুরে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে তাঁর বাবা নিরেন্দ্রনাথ (৮০) নিহত হয়েছেন। মহাদেবপুর থানার ওসি মো. আবদুর রশিদ বলেন, দুই ছেলে মধ্যে ঝগড়া বন্ধ করতে তাঁদের বাবা নিরেন্দ্রনাথ এগিয়ে আসেন। বড় ছেলে উৎপল একপর্যায়ে কোদাল দিয়ে নিরেন্দ্রনাথের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর থেকে উৎপল পলাতক। নিহত ব্যক্তির ছোট ছেলে চঞ্চল বাদী হয়ে হত্যা মামলা করেছেন। নওগাঁ সংবাদদাতা।সাময়িক অব্যাহতিময়মনসিংহের ত্রিশালের চরখীবাড়ী শেখ আবদুল হাই একাডেমি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ কারণে গত শনিবার থেকে বিদ্যালয়ে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা। ওই শিক্ষক পলাতক রয়েছেন। ইউএনও বরাবর অভিযোগ করেন ওই ছাত্রীর অভিভাবক। একই সঙ্গে তার ভাই ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ওই শিক্ষককে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।’ ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।