সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিবিরের তিনজন আটক গোপালগঞ্জ শহর এবং কাশিয়ানী উপজেলার দক্ষিণপাড়া ও রাজপাট গ্রামে গত সোমবার ভোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি বইসহ সরকারি বঙ্গবন্ধু কলেজের কলা অনুষদের শিবিরের সভাপতিসহ তিন কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন সরকারি বঙ্গবন্ধু কলেজের কলা অনুষদের শিবিরের সভাপতি রানা খান (২৪), কর্মী মো. মুজাহিদুল ইসলাম (১৭) ও ফেরদাউস কাজী (১৮)। গোপালগঞ্জ সদর থানার ওসি জাকির হোসেন মোল্লা বলেন, নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে তাঁদের আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোপালগঞ্জ প্রতিনিধি।