সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফলক উন্মোচনযোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতের কাজ সম্পন্ন করা হয়েছে। সেতুর স্থায়িত্বের মেয়াদ ১০০ বছর। ইতিমধ্যে ১৪ বছর পার হয়েছে। বাকি সময়ের মধ্যে আর ফাটল দেখা দেওয়ার কোনো সম্ভাবনা নেই। গতকাল শনিবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর মেরামতকাজ সম্পন্ন উপলক্ষে সেতুর পূর্ব প্রান্তে ফলক উন্মোচনের সময় এ কথা বলেন মন্ত্রী। টাঙ্গাইল অফিস।ইউপি নির্বাচন চুয়াডাঙ্গার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে গতকাল শনিবার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বেসরকারি ফলাফলে আলমডাঙ্গা উপজেলার পুনর্গঠিত নাগদাহ ইউপিতে দারুস সালাম ও নবগঠিত আইলহাস ইউপিতে মিনাজ উদ্দিন বিশ্বাস এবং জীবননগর উপজেলার পুনর্গঠিত বাঁকা ইউপিতে বাবলুর রহমান, নবগঠিত রায়পুর ইউপিতে তাহাজ্জত হোসেন ও হাসাদহ ইউপিতে সিরাজুল হক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি।বজ্রপাতে যুবকের মৃত্যু গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পাথরি বিল এলাকায় গতকাল শনিবার বিকেলে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. লোকমান হোসেন (২৮)। বাড়ি উপজেলার দক্ষিণ ভাদার্ত্তী গ্রামে। বিল এলাকা থেকে ধান কেটে বাড়ি ফেরার সময় বজ্রপাতে লোকমানের শরীর ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গাজীপুর প্রতিনিধি।ওষুধ হস্তান্তররানা প্লাজা ধসে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক পরিষদ এক লাখ ২০ হাজার টাকার ওষুধ সহায়তা দিয়েছে। গত শুক্রবার রাত দেড়টার দিকে সাভারে গিয়ে উদ্ধারকাজে নিয়োজিত সেনাবাহিনীর কন্ট্রোল রুমে এসব ওষুধ হস্তান্তর করা হয়। পরিষদের সাধারণ সম্পাদক মো. মাহবুবুল হক জানান, ওষুধের মধ্যে অ্যান্টিবায়োটিক, অক্সিজেন ও ব্যথানাশক ইনজেকশন রয়েছে। ফরিদপুর অফিস।দোয়া মাহফিলসাভারে ভবনধসে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা ও আহত লোকজনের দ্রুত সুস্থতার লক্ষ্যে দোয়া মাহফিল করেছে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। গতকাল শনিবার বিকেলে দলের চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এ দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। এতে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটসাভারে ভবনধসের ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তিসহ পাঁচ দফা দাবিতে ৩০ এপ্রিল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।