সংক্ষেপে সারা দেশ
ছেলের সন্ধান চেয়েছেলের সন্ধান পেতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আছে আবেদন জানিয়েছেন ছাত্রশিবির রাজশাহী মহানগর কমিটির অফিস সম্পাদক আনোয়ারুল ইসলামের মা নূরজাহান বেগম। গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ আবেদন জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আনোয়ারুল ইসলামের বড় বোন মাহমুদা পারভীন। তাতে অভিযোগ করা হয়, ৪ এপ্রিল রাতে র্যাব-৫-এর সদস্যরা রাজশাহীর উপশহরের বন্ধগেইট এলাকায় তাঁর মামার বাসা থেকে আনোয়ারকে আটক করে নিয়ে যান। এরপর ২৫ দিন পার হয়ে গেলেও তাঁকে আদালতে সোপর্দ করা হয়নি। নূরজাহান বেগম ছেলেকে আদালতে সোপর্দ করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আবেদন জানান। নিজস্ব প্রতিবেদকদুর্ঘটনা বিমা দাবিসাভারে বহুতল ভবনধসে দরিদ্র অসহায় পোশাককর্মীদের হতাহতের ঘটনায় এনজিও ফেডারেশন তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। ফেডারেশনের পক্ষ থেকে সরকার ও পোশাকশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দুর্ঘটনা রোধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ, কর্মীদের বাধ্যতামূলক কর্মকালীন দুর্ঘটনা বিমা পদ্ধতি চালু, পঙ্গু ও আহতদের বিনা মূল্যে সুচিকিৎসার ব্যবস্থা, নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিজ্ঞপ্তি।আরও ৫৮ কর্মীসরকারি ব্যবস্থাপনায় আরও ৫৮ জন কর্মী গতকাল সোমবার দুপুরে মালয়েশিয়ায় গেছেন। এ নিয়ে গত এক সপ্তাহে মোট ১৯৮ জন কর্মী মালয়েশিয়া যান। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত প্রবাসীকল্যাণ ডেস্কের সহকারী জাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, গতকাল বেলা একটার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসের এমএইচ-১০৩ উড়োজাহাজে করে ৫৮ জন কর্মী কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন। নিজস্ব প্রতিবেদক