সংক্ষেপে সারা দেশ
বজ্রপাতে মৃত্যু ২কিশোরগঞ্জের নিকলী উপজেলার জায়াংশাহী হাওরে গত সোমবার রাতে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। আহত ব্যক্তিদের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, ধান কাটা শেষে কয়েকজন শ্রমিক একটি কুঁড়েঘরে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় বজ্রপাত হলে ওই ঘটনা ঘটে। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিযুবক খুননওগাঁর ধামইরহাটে খাদ্যগুদামের সামনে দুর্বৃত্তদের হামলায় আহত মাহমুদুর রহমান (২৬) চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার রাতে মারা গেছেন। তিনি উপজেলার উত্তর চকযদু গ্রামের মিজানুর রহমানের ছেলে। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক সরকার বলেন, দুর্বৃত্তদের শনাক্ত করা হয়েছে। নওগাঁ সংবাদদাতাগুলি উদ্ধার নাটোর সদর উপজেলার ঘুনপাড়া গ্রামের একটি খাল থেকে গতকাল মঙ্গলবার দুপুরে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় ১৮টি গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মাটি কাটার সময় শ্রমিকেরা গুলি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। নলডাঙ্গা থানার এসআই ইব্রাহিম হোসেন বলেন, গুলিগুলোর মধ্যে টুটু বোর রাইফেলের নয়টি, শর্টগানের ছয়টি ও নাইন এমএম পিস্তলের তিনটি গুলি আছে। নাটোর প্রতিনিধি