সংক্ষেপে সারা দেশ
ওষুধসহ গ্রেপ্তাররাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় থেকে গত বুধবার দুপুরে প্রায় চার লাখ টাকার ভারতীয় ওষুধসহ আবদুল আজিজ শেখ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাঁর বাড়ি সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার আমানউল্লাহপুর গ্রামে। সাতক্ষীরা থেকে ঢাকাগামী সাতক্ষীরা পরিবহনে নিয়মিত তল্লাশি অভিযান চালানোর সময় বিপুল পরিমাণ ভারতীয় ইনজেকশন ও ক্যাপসুলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের ওসি মো. মুজিবর রহমান জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। রাজবাড়ী প্রতিনিধি।বাজারে অগ্নিকাণ্ডময়মনসিংহের ভালুকা উপজেলার মামারিশপুর বাজারের পাঠান মার্কেটে গত বুধবার মধ্যরাতে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান এবং ৩০০ মুরগি পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানমালিকেরা দাবি করেছেন। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।জামায়াত নেতা গ্রেপ্তারফরিদপুরের বোয়ালমারী পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসানকে (৪৮) হরতালে বাস ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার গ্রেপ্তারের পরপরই সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাঁকে ফরিদপুরের ৪ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। আদালত ৬ মে রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে নিয়ামুলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ফরিদপুর অফিস।গ্রেপ্তারজামায়াতে ইসলামীর তুরাগ থানার আমির ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত বুধবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান দাবি করেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে ফারুক হোসেনকে আটক করে উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক।