সংক্ষেপে সারা দেশ
সাধারণ সভাবাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের (বিএসএইচআরএম) ১১তম বার্ষিক সাধারণ সভা ও এইচআর এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্প্রতি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের এক হাজারের বেশি সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিএসএইচআরএমের প্রেসিডেন্ট মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে সাভার ট্র্যাজেডি স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে তিনি গত বছর তাঁর প্রতিষ্ঠানের এপিএফএইচ আরএমের সদস্যপদ প্রাপ্তির কথা জানান। বিজ্ঞপ্তি। টোটালগ্যাসফ্রান্সের এলপি গ্যাস কোম্পানি টোটালগ্যাস সম্প্রতি বাংলাদেশে ‘বিশ্ব নিরাপদ দিবস’ উদ্যাপন করেছে। প্রতিবছর এই কোম্পানি দিবসটি উদ্যাপন করে আসছে। এবারও বাংলাদেশে নিরাপত্তাবিষয়ক সচেতনতা সৃষ্টির জন্য পরিবেশক, ডিলার ও কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে টোটালগ্যাস। বিজ্ঞপ্তি।ফ্রেন্ডশিপ হাসপাতালগত ২৪ এপ্রিল সাভারে ভবনধসের ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসায় প্রথম দিন থেকেই সেবা দিচ্ছে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স টিম (ইএমআরটি)। স্বাস্থ্যসেবা দেওয়ার মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষ ও উদ্ধারকর্মীদের কাছে খাবার স্যালাইন, পানিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে। এ ছাড়া আহত ব্যক্তিদের জন্য ১৩২ ব্যাগ রক্ত এনাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ইএমআরটি। বিজ্ঞপ্তি।