সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের চেষ্টা পটুয়াখালী শহরের পুরাতন বাজার এলাকায় গতকাল শনিবার সকালে এক প্রতিবন্ধী নারীকে (৩৫) ধর্ষণের চেষ্টার অভিযোগে কবির হোসেন (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকাল নয়টার দিকে দোকান কর্মচারী কবির ওই প্রতিবন্ধী নারীকে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে কবিরকে গ্রেপ্তার করে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পটুয়াখালী অফিস।থানা থেকে পলায়ন শিবগঞ্জ থানার হাজতখানা থেকে গত শুক্রবার রাতে মামলার আসামি এক শিবির কর্মী পালিয়ে গেছেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাত নয়টার দিকে প্রহরী হাজতখানার দরজা খুলে আসামি সালাউদ্দীনকে (২০) খাবার দিতে যান। এ সময় প্রহরীকে ধাক্কা দিয়ে সরিয়ে সালাউদ্দীন পালিয়ে যান। একাধিক সন্ত্রাসী ঘটনায় জড়িত সন্দেহে গত শুক্রবার শিবগঞ্জের মনাকষা মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। নিজেস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।