সংক্ষেপে সারা দেশ
পৌরসভার উপনির্বাচনমাগুরা পৌরসভার মেয়র পদে উপনির্বাচন আজ সোমবার। আওয়ামী লীগের মাগুরা জেলার সাবেক সভাপতি পৌর মেয়র আলতাফ হোসেন গত ১২ ফেব্রুয়ারি মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে এই নির্বাচন। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। নির্বাচনে মোট ভোটারসংখ্যা ৬১ হাজার ৫০২ জন। গত কয়েক দিন প্রার্থীরা জোর প্রচারণা চালান। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তারেক। মাগুরা প্রতিনিধি।অবৈধ স্থাপনা উচ্ছেদকুষ্টিয়া জেলা শহরের হাউজিং এস্টেটের ডি ব্লকের দুটি প্লটে প্রায় সোয়া ছয় কাঠা জমির ওপর নির্মিত ছয়টি ঘর উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। গতকাল রোববার সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদের নেতৃত্বে হাউজিং এস্টেটের কর্মকর্তা, পুলিশ ও র্যাবের সদস্যরা ওই উচ্ছেদ অভিযানে অংশ নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল প্রথম আলোকে বলেন, প্রকৃত মালিকদের দলিল দেখে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। কুষ্টিয়া অফিস।মানববন্ধন আজখুলনায় আধুনিক রেলস্টেশন নির্মাণ, গ্যাস ডিস্ট্রিবিউশন লাইন স্থাপনসহ ১৮ দফা দাবি এবং এগুলো বাস্তবায়নে আসন্ন বাজেটে অধিক বরাদ্দের দাবিতে আজ সোমবার সকাল ১০টায় খুলনা মহানগরের দৌলতপুর বাসস্ট্যান্ড মোড়ে মানববন্ধন করবে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। গত শনিবার বিকেলে দৌলতপুরে মতিউর রহমান মিলনায়তনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, খুলনা।