সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বজ্রপাতেমাদারীপুরের রাজৈর উপজেলার দিঘলিয়া কাশিমপুর গ্রামে গতকাল সোমবার বিকেলে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, দিঘলিয়া কাশিমপুর গ্রামে বৃষ্টিপাতের সময় বাড়ির পাশের খালে ইউনুস মিয়া (৪৫) ছেলে হূদয়কে (১২) নিয়ে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তাঁরা আহত হন। গুরুতর অবস্থায় রাজৈর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিকারাদণ্ডহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গতকাল সোমবার এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে কাউসার মিয়া (২৫) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানায়, গতকাল সকালে ওই ছাত্রীকে কলেজে যাওয়ার পথে কাউসার হাত ধরে টানাহেঁচড়া করেন। এ সময় আশপাশের লোকজন তাঁকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ কাউসার মিয়াকে গ্রেপ্তার করে। হবিগঞ্জ প্রতিনিধি গ্রেপ্তার ৩ বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা বাজার থেকে গত রোববার রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা ৯৮টি পুরিয়া হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন। তাঁরা হলেন জসিম (২৫), ফয়সাল (৩০) ও জাহাঙ্গীর (২৬)। তাঁদের বাড়ি উপজেলার মহিষকাটা ও কেওয়াবুনিয়া গ্রামে। পুলিশ জানায়, গতকাল সোমবার আদালতের মাধ্যমে তিনজনকেই কারাগারে পাঠানো হয়েছে। আমতলী (বরগুনা) প্রতিনিধি