সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দুক ছিনতাইসিলেট নগরের শাহপরান থানার বুরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বেলায়েত হোসেন খানের লাইসেন্স করা বন্দুক ছিনতাই করে নিয়েছে একদল দুর্বৃত্ত। শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) শফিক আহমদ জানান, সিএনজিচালিত অটোরিকশায় নতুন লাইসেন্স করা বন্দুক নিয়ে বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী তিন যুবক পিস্তলের মুখে বন্দুক নিয়ে পালিয়ে যায়। নিজস্ব প্রতিবেদক, সিলেট।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আউলাবন এলাকায় গতকাল বুধবার সকালে ট্রান্সফরমারের আর্থিং তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুল (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি পিরোজপুর জেলার সদর থানার গাজিপুর গ্রামের আবদুর রব খাঁর ছেলে। এলাকাবাসী অভিযোগ করেন, তিন দিন আগে থেকে ট্রান্সফরমারের আর্থিং তারে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ অফিসে জানানো হলেও এটি মেরামত করা হয়নি। ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ শাখার টেকনিক্যাল ম্যানেজার তৌফিজ উদ্দিন এ অভিযোগ অস্বীকার করেছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি।কৃষক নিহতফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রফিক মাতুব্বর (৪২) নামের এক কৃষক মারা গেছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজ্জাক মাতুব্বর ও শামসু মাতুব্বরের মধ্যে এ সংঘর্ষ বাধে। ধারালো অস্ত্রের আঘাতে রফিক গুরুতর আহত হন। দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফরিদপুর অফিস।গাছ থেকে পড়ে মৃত্যুসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের বাসুড়িয়া গ্রামে গতকাল বুধবার সকালে আমগাছ থেকে পড়ে ওই গ্রামের প্রসাদ চন্দ্র সাহা (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গ্রামবাসী জানান, সকালে তিনি বাড়ির আমগাছে ওঠেন। হঠাৎ গাছের ডাল ভেঙে নিচে পড়ে প্রসাদ অচেতন হয়ে যান। পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।